BDOC National Physics Competition

পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬

BDOC আয়োজিত “পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬” একটি অনলাইন প্রতিযোগিতা, যেখানে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্ত থেকে অংশ নিতে পারবে।

ওভারভিউ

BDOC আয়োজিত “পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬” একটি অনলাইন প্রতিযোগিতা, যেখানে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্ত থেকে অংশ নিতে পারবে।

মূল উদ্দেশ্যসমূহ:

  • ★ শিক্ষার্থীদের মধ্যে পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তা বৃদ্ধি করা।
  • ★ সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সক্ষমতা উন্নয়ন।
  • ★ দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা।
  • ★ অনলাইন ভিত্তিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে অভিজ্ঞতা বৃদ্ধি করা।
  • ★ লাইভ ক্যামেরা ও উন্নত মনিটরিং সিস্টেমের মাধ্যমে স্বচ্ছ, ন্যায্য ও নিরাপদ পরীক্ষা নিশ্চিত করা।

ক্যাটাগরি এবং ভার্সন

জুনিয়র, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

৩ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:

জুনিয়র

এই ক্যাটাগরিতে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

মাধ্যমিক

এই ক্যাটাগরিতে নবম, দশম/এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

উচ্চমাধ্যমিক

এই ক্যাটাগরিতে একাদশ, দ্বাদশ/এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

ভার্সন

বাংলা এবং ইংরেজি উভয় ভার্সন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে।

ইভেন্ট রাউন্ড এবং মানবণ্টন

পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ৩টি ধাপে:

প্রাথমিক রাউন্ড (Qualifier)

  • মোট প্রশ্ন: 30 টি MCQ
  • প্রতি সঠিক উত্তরের স্কোর: 1
  • নেগেটিভ মার্ক: নেই
  • কমপক্ষে 15 নম্বর পেলে সেমিফাইনাল রাউন্ডের জন্য যোগ্য হবে।

সেমিফাইনাল রাউন্ড

  • মোট প্রশ্ন: 35 টি MCQ
  • প্রতি সঠিক উত্তরের স্কোর: 2
  • নেগেটিভ মার্ক: প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা হবে
  • প্রথম 65% শিক্ষার্থী ফাইনাল রাউন্ডের জন্য যোগ্য হবে।

ফাইনাল রাউন্ড

  • মোট প্রশ্ন: 40 টি MCQ
  • প্রতি সঠিক উত্তরের স্কোর: 2
  • নেগেটিভ মার্ক: প্রতি ভুল উত্তরে 0.5 নম্বর কাটা হবে

গুরুত্বপূর্ণ তথ্য:

  • (i) সকল রাউন্ডের পরীক্ষা ওয়েবসাইটে হবে।
  • (ii) প্রশ্নের ধরন: MCQ

বিজয়ী নির্ধারণ এবং পুরস্কার

ফাইনাল রাউন্ডের ফলাফলের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।

Gold Medalist

🥇 প্রথম স্থান
  1. ট্রফি
  2. প্রাইজ মানি
  3. মেডেল এবং সার্টিফিকেট
  4. অফিশিয়াল BDOC জার্সি

Silver Medalist

🥈 দ্বিতীয় স্থান
  1. ট্রফি
  2. প্রাইজ মানি
  3. মেডেল এবং সার্টিফিকেট
  4. অফিশিয়াল BDOC জার্সি

Bronze Medalist

🥉 তৃতীয় স্থান
  1. ক্রেস্ট
  2. প্রাইজ মানি
  3. মেডেল এবং সার্টিফিকেট
  4. অফিশিয়াল BDOC জার্সি

1st Runner-Up

চতুর্থ স্থান
  1. ক্রেস্ট
  2. মেডেল এবং সার্টিফিকেট
  3. অফিশিয়াল BDOC জার্সি

Merit Award

৫ম–১০ম স্থান
  1. 🏅 মেডেল
  2. সার্টিফিকেট

Honorable Mention

১১তম–১৫তম স্থান
  1. সার্টিফিকেট
  2. 🏅 মেডেল
কোয়ালিফাইং রাউন্ডে উত্তীর্ণদের জন্য:

উত্তীর্ণ হওয়া প্রতিটি অংশগ্রহণকারীকে Achievement সার্টিফিকেট প্রদান করা হবে।

সাজেশন

পরীক্ষার রুটিন

Junior Exam Schedule
1st Round
2nd Round
Final
17th October
25th October
31st October
Secondary Exam Schedule
1st Round
2nd Round
Final
16th October
23rd October
30th October
Higher Secondary Exam Schedule
1st Round
2nd Round
Final
17th October
25th October
31st October

নিবন্ধন প্রক্রিয়া

ধাপ ১: সাইন আপ

  1. "রেজিস্ট্রেশন" বাটনে ক্লিক করুন।
  2. নির্দেশনা অনুযায়ী সকল তথ্য যথাযথভাবে পূরণ করুন।
  3. "সাবমিট" বাটনে ক্লিক করে সাইন আপ সম্পূর্ণ করুন।

ধাপ ২: পেমেন্ট

  1. সফলভাবে সাইন আপ করার পর, আপনি স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট পৃষ্ঠায় চলে যাবেন।
  2. নির্দেশ অনুযায়ী পেমেন্ট সম্পূর্ণ করুন।

ধাপ ৩: রেজিস্ট্রেশন সম্পূর্ণ

  1. আপনার রেজিস্ট্রেশন ফি সফলভাবে জমা দেওয়ার পর, আমরা SMS এর মাধ্যমে একটি বার্তা পাঠাবো যেখানে জানানো হবে যে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

দ্রষ্টব্য:

  • (i) নিবন্ধন ফি: ৯৯ টাকা।
  • (ii) রেজিস্ট্রেশনের শেষ তারিখ 30/08/2026
  • (iii) গুরুত্বপূর্ণ: নিবন্ধন করার সময় সঠিক তথ্য প্রদান করা অবশ্যক।
  • (iv) পেমেন্ট নিশ্চিতকরণ: পেমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনার নিবন্ধন সম্পূর্ণ হবে না।
  • (v) যোগাযোগ: আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে 01618-573822 নম্বর এ যোগাযোগ করুন অথবা সরাসরি ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে ম্যাসেজ করুন।

পরীক্ষার ব্যবস্থাপনা এবং ফলাফল প্রকাশ

এই ইভেন্টের সকল পরীক্ষা প্রথমে www.bdoc.online ওয়েবসাইট এবং পাশাপাশি BDOC Mobile App-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওয়েবসাইট অথবা BDOC Mobile App ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রথমে আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে আপনি নিজের Dashboard পাবেন। সেই Dashboard থেকে আপনি সংশ্লিষ্ট exam center, Exam, Result এবং Leaderboard পেজে যেতে পারবেন।

📍 পরীক্ষার পেজ (Exam Page)

  1. Exam পেজ থেকে পরীক্ষার রুটিন এবং সময় দেখতে পারবেন।
  2. পরীক্ষার সময় শুরু হলে “Start Exam” বাটনটি দেখা যাবে। সেখানে ক্লিক করে পরীক্ষা শুরু করতে হবে।
  3. পরীক্ষার দিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোনো সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

📊 পরীক্ষার ফলাফল (Result Page)

  1. পরীক্ষা শেষ হওয়ার পর Result পেজ থেকে ফলাফল দেখা যাবে।
  2. আপনার সঠিক ও ভুল উত্তরসহ সঠিক সমাধানও দেখতে পারবেন।

🏆 পরীক্ষার র‍্যাঙ্কিং (Leaderboard Page)

  1. Leaderboard পেজে আপনি নিজের র‍্যাঙ্ক এবং অন্য পরীক্ষার্থীদের র‍্যাঙ্ক দেখতে পারবেন।
  2. এখান থেকেই জানা যাবে আপনি পরবর্তী রাউন্ডে অংশ নিতে পারবেন কি না।
ℹ️ নোট: পরীক্ষার আগে একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হবে, যেন আপনি সহজেই সবকিছু বুঝতে পারেন।

নিরাপত্তা এবং পরীক্ষার স্বচ্ছতা

আমাদের অনলাইন পরীক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়।

ডকুমেন্ট যাচাই

প্রতিটি শিক্ষার্থীর পরিচয় যাচাই করে ইউনিক অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

কপি নিষিদ্ধ

প্রশ্ন কপি বা স্ক্রিনশট নেওয়া স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হয়।

ব্রাউজার মনিটরিং

পরীক্ষার সময় ব্রাউজার পরিবর্তন করলে তা শনাক্ত করা হয়।

লাইভ ক্যামেরা

পরীক্ষার সময় সামনের ক্যামেরা সক্রিয় রাখা হয়।

টাইম কাউন্টডাউন

নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হয়।

একাধিক প্রশ্ন সেট

ন্যায্যতা নিশ্চিত করতে ভিন্ন প্রশ্ন সেট ব্যবহার করা হয়।

Registration Fee ৳৯৯
Register Now